সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রবন্ধঃ বুদ্ধদেব বসুর চারটি কাব্যনাটক

[১.১] বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) আধুনিক বাঙলা কবিতার প্রাণ পুরুষ। তিনি কবি; লিখেছেন কবিতার পর কবিতা। দিবারাত্রি, যেনো কবিতার মধ্যেই সুখ খুঁজেছেন। কবিতাকেই ক’রে নিয়েছেন চিন্তা-চেতনার আবাসভূমি। কবিতা ছাড়াও রচনা করেছেন আরও অনেক কিছু। গল্প, উপন্যাস, ছোটো গল্প, প্রবন্ধ, কাব্যনাটকগুলো-তার মধ্যে অন্যতম । ‘নাটক’ নামের সৃষ্টি সেই সাহিত্য খুব বেশি দূরে অবস্থান করেনি; কবিতার ভাষা থেকে। তার গভীরে লুকিয়ে আছে, কবিতার ভাষার এক মর্মবানী; যা কবিতা নয়, কিন্তু তার ছায়া থেকে যায় নাটকের অভ্যন্তরে। কবিতা পন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ ও শিশু সাহিত্য ইত্যাদি। বুদ্ধদেব বসু; তাঁর কবিতাগুলোই তাঁর প্রেরণা। পরবর্তীতে; আপন মনে এগিয়েছেন বাঙলা সাহিত্যের অন্যান্য দিকে। রবীন্দ্র-উত্তর বাঙলা সাহিত্যকে যিনি সবচেয়ে বেশি আপন ক’রে নিয়েছেন; তিনি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু; শুধু কবিতা রচনা ক’রে সুখ পাননি; তাই বেছে নেন সাহিত্যের অন্যান্য দিকগুলো । যার মধ্যে আমরা খুঁজে পাই বাঙলা সাহিত্যের অপার বহুমাত্রিক প্রতিভার এক মানুষকে; যিনি হ’য়ে উঠেন,কবির আত্মার আত্মীয়। একে একে বিচরণ করেছেন সাহিত্যের নানা পথে। রবীন্দ্র-উত্তর বাঙলা সাহিত...