শিশির জমছে ঘাসে, প্রতিটি বিন্দু তোমার
হাসির মতো ঝলমলে,
আমি বসে আছি চুপচাপ,
ভেতরভাগে এক উন্মুক্ত আকাঙ্ক্ষায়
তুমি কি দেখেছো কতটা সহজ হ’তে পারে আমাদের
ভালোবাসা ?
যখন হেঁটে যাই প্রকৃতির রঙে, তোমার আমার কথা নিয়ে
বাতাসের সুরে মিশে থাকে একটি গোপন আর দীর্ঘ প্রার্থনা
তুমি ফিরে এসো আমার বু’কে, ব’লে
মাত্র একটু স্পর্শের জন্য
গাছেরা নীরবে সবই জানে, আমরা একবার মিলেছিলাম এখানে,
আলোর ভেলায় ভেসে নিয়ে গিয়েছিলাম গভীর স্বপ্নগুলো
আজ আমি বলি, ফিরে আসো, ফিরে আসো, আমার বু’কে
আমার ভালোবাসা হ’য়ে উঠুক লতাপাতায় ছড়িয়ে পড়া নিবিড়ে
প্রকৃতি বলছে, তোমরা একসাথে বেড়ে উঠো নিবিড় ভালবাসায়
তুমি ও আমি, নদীর ধার, গাছের ছায়া, বাতাসের মৃদু স্পর্শ,
চল, বসি একান্তে, যেখানে
সময় দাঁড়ায়, আমাদের মত ক’রে
তুমি হাসো, আলো বাজাও, এবং আমি শুনবো সব কথা, চুপেচুপে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন