রাত্রি নামে ধীরে-শহরের বাতি নিভে যায় আগুনের গান শেষে,
হাওয়ার স্পর্শে কাঁপে হৃদয়, কিন্তু কেউ শোনে
না নীরব কথা
আমি হেঁটে যাচ্ছি এই ধূসর রাস্তায়, আগুন্তুক
বালকের মত
যেখানে পাদুকার শব্দ হারিয়ে গেছে ব্যথার আড়ালে,
একটি জানালা ছিল এখানে, সন্ধ্যার আলো দিয়ে লেখা ছিল লাইন,
আজ শুধু উজ্জ্বলতা নেই, শুধু খালি গহ্বর
আমি বলেছিলাম, ভালোবাসা কত গভীর হয় ?
কিন্তু ভালোবাসা কোথায় গেছে?
হাতে একটি টুকরো আশা ছিল,
তুমি থমকে দিয়েছিলে মাঝখানে, পরে কথা হবে, বলে
পরে কি হলো? শুনো, কেউ
আজও আসেনি এই ভাঙা হৃদয়ে,
আমার অপেক্ষা আজ একটি শব্দে রূপ নিয়েছে: ব্যর্থতার রঙে
এটা হলো সেই ঘোর যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম, চিন্তা ছাড়া,
আলো ও আধারের সাথে মিশে গেছে আমার ভালোবাসা
শুধু একটি ছায়া রয়ে গেছে তোমার ছবি দিয়ে,
আমি বলব না, দুঃখ নেই,
কারণ দুঃখও কি কথা বোঝে?
হয়তো একদিন আলো ফিরে আসবে,
তখন আমি বলব, আমি এখনও এখানে রয়েছি,
তবুও আজ শুধু একটা নিঃশব্দ স্মৃতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন