সৈয়দ শামসুল হকের (১৯৩৫-২০১৬) ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ উপন্যাসটি বাংলা সাহিত্যের আধুনিক মনন ও শিল্পভাবনার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত, কারণ এই উপন্যাসে কেবল একটি কাহিনি বলা হয়নি, বরং মানুষের অন্তর্লোক, সময়ের সংকট, সমাজের টানাপোড়েন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্তিত্বের জটিল প্রশ্নগুলো একসঙ্গে শিল্পরূপ পেয়েছে। উপন্যাসটির শিরোনামই আমাদের জানিয়ে দেয় যে, এটি শুধু বাহ্যিক ঘটনা-নির্ভর কোনো রচনা নয়, বরং প্রতীক, অনুভব, ইঙ্গিত এবং মানসিক অভিঘাতের একটি বিস্তৃত জগৎ, যেখানে বৃষ্টি প্রকৃতির সাধারণ উপাদান না হয়ে, হ’য়ে ওঠে এক গভীর প্রতীক, আর বিদ্রোহীগণ কেবল রাজনৈতিক প্রতিবাদী মানুষ না হ’য়ে দাঁড়ায় মানবচেতনার সেই অংশ, যা অন্যায়, অবদমন, ভয়, আত্মসমর্পণ এবং স্থবিরতার বিরুদ্ধে অবিরাম প্রশ্ন তোলে। এই উপন্যাসের মৌলিক আকর্ষণ এখানেই যে, লেখক সমাজবাস্তবতাকে সরাসরি বক্তৃতার ভঙ্গিতে উপস্থাপন করেননি, বরং জীবনকে ভাঙা-গড়া, অনিশ্চিত, দ্বন্দ্বময় এবং বহুস্তরীয় এক অভিজ্ঞতা হিসেবে দেখিয়েছেন, ফলে উপন্যাস পাঠের সময় পাঠক শুধু ঘটনাপ্রবাহ অনুসরণ করে না, বরং একটি চেতনার ভেতর দিয়ে হাঁটে, যেখানে বাস্তব আর প্রতীক, স্মৃতি আর বর্তমান,...
মামুনুর রহমান, সমকালীন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় সংবেদনশীল কণ্ঠ। তাঁর লেখায় জীবনের সাধারণ মুহূর্তগুলোও নতুন এক আলোর আভায় ফু’টে ওঠে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কবিতা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়; এটি সেই নীরব ভাষা, যা অন্তরের গভীরে বাস ক’রে, পাঠকের অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে মিশে এক অনন্য প্রতিধ্বনি সৃষ্টি ক’রে। তেমনি তাঁর গদ্য রচনা পাঠককে শুধু ভাবায় না, বরং অনুভব করায়, জীবনের ক্ষুদ্রতম ছোঁয়ায়ও গভীর মানসিক ধ্বনিতে স্পন্দিত ক’রে। তিনি খেয়াল রাখেন পাঠকের মন ও মননশীল দিকটি।