বসন্তের গান থেমে গেছে গাছেদের ডালে,
ঝরে পড়েছে পাতাগুলো, আর নেই কম্পমান কোনো
নীরবতা।
আমি হাতে ধরেছিলাম এক অদৃশ্য হাত ,
তুমি ছিলে না, শুধু ছিল তোমার অসমাপ্ত
উপস্থিতি।
সব স্বপ্ন চিহ্নহীন হয়েই গেছে দৃষ্টির কোণে,
হঠাৎ বুঝি , আমি
দাঁড়িয়েছিলাম শেষ দাঁড়াতে না পারার গভীরে
নদীর ঢেউ ফিরে আসে না একবার থামলে,
আমার হতাশা এসে পড়ে সেই বাঁকে,
যেখানে আশা বলেছিল আর একটু অপেক্ষা কর,
কিন্তু রোদেরা হাসল না , শুধু
শুনলো
ভাঙা টিকেট হাতে শুধু লেখা আছে হয়ে যাওয়া হয়নি,
আলোর বিন্দু গলে গেছে ছায়ার ভেতর,
আর আমি বলি , আমি
চেষ্টা করেছি,
কিন্তু তখনও পথ মেলে উঠেনি।
ব্যর্থতা হয়ত শুধু শব্দ নয়,
এটা সেই নীরব শুষ্কতা যা চোখে দেখা যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন