ঘড়ির কাঁটা থেমে গেছে আজ,
বাতাসে ভেসে আছে পুরনো গানের রেশ,
আমি বলি,হৃদয়ের দরজায় নাই বসার সময়,
তবু বেদনার নিঃশব্দতা এসে গেঁথে গেছে পাতায়।
তুমি একটা খোঁজে খুঁজেছ, নদীর শেষে,
আমি খুঁজেছি তোমার চোখে হারিয়ে যাওয়া আলো।
বিলাসী বাতাস আজ ঘুরছে একা,
চোখের সামনে পড়ে গিয়েছে ছায়ার রেখা।
একটি ফুল ছিল আমার হাতে, তুমি ছিলে রঙিন
শ্বাসে,
আজ সে ফুল ম্লান, রঙের ঠিকানা হারিয়েছে।
প্রেম হয় নীরব, নয় চিৎকার করে,,
তবে আজ সে নীরব হয়েও স্বপ্ন পড়ে যাচ্ছে ভাঙা টুকরোতে।
শহরের আলো নিভে গেছে,
মাটিতে পড়ে আছে একটি স্পর্শের ছাপ।
আমি বলি, ভালোবাসি,
তবু জানি, ভালোবাসাটাও হয়তো এখন শুধু স্মৃতি।
তুমি আর আমি হয়েছি আলোর দুই টুকরো,
যে আলো আজ ম্লান হ’য়ে গেছে দিনের শেষে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন