কবিতা জীবনের সাথে কতটা সম্পৃক্ত? সে কি কথা বলে, জীবনের হ’য়ে? খুব বেশি কি প্রয়োজন জীবনের চলার পথে কবিতার! এই কথাগুলোর উত্তর আমরা হয়তো একসাথে বলতে পারবো না। যদি বলি, কবিতা সবার জন্য নয়, সবাইও যেমন কবিতার জন্য হ’য়ে উ’ঠে না। কবিতা, কবির হৃদয়ে প্রথম আলোড়ন সৃষ্টি ক’রে, পরে সেই আলোর বিচ্ছুরণ ছড়িয়ে পরে অনেকের মধ্যে। যদিও, বলতে পারি, যে কোন কবির হৃদয়ে তার সৃষ্টি, তার মাঝে আগে ধরা দিতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে এটাও বলে নিতে পারি, সব কবিতার আলো খুব বেশি যে জ্যোতির্ময় হ’য়ে উঠবে, তা কিন্তু বলা যায় না। কবি, কবিতা সৃষ্টি করবেন, এটাই স্বাভাবিক। তা কতটুকু সৌন্দর্য বিস্তার করতে পারলো, তার বিচার্য বিষয় সেই মুহূর্তে ধরা না-ও দিতে পারে। এ-রকম অনেক কবিতা আমরা দেখতে পাই, সৃষ্টির পর থেকে যত সময় অতিক্রম করেছে, সে যেন ততোই মানুষের নিকটে পৌঁছতে সক্ষম হয়েছে। যেটা হয়তো, সেই মুহূর্তে তৈরি হ’য়ে উঠেনি। এর জন্য যেমন কবিকে সময় দিতে হয়েছে, তদ্রুপ সময় দিতে হয়েছে, সুন্দর একটি মুহূর্তের জন্য। সমাজ-রাষ্ট্র-সভ্যতার, অভ্যন্তরে অনেক কিছুই গ’ড়ে উ’ঠে তার প্রয়োজনে। যে প্রয়োজন হ’য়ে উ’ঠে সেই মুহূর্তের জন্য, বা আবার ...
মামুনুর রহমান, সমকালীন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় সংবেদনশীল কণ্ঠ। তাঁর লেখায় জীবনের সাধারণ মুহূর্তগুলোও নতুন এক আলোর আভায় ফু’টে ওঠে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কবিতা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়; এটি সেই নীরব ভাষা, যা অন্তরের গভীরে বাস ক’রে, পাঠকের অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে মিশে এক অনন্য প্রতিধ্বনি সৃষ্টি ক’রে। তেমনি তাঁর গদ্য রচনা পাঠককে শুধু ভাবায় না, বরং অনুভব করায়, জীবনের ক্ষুদ্রতম ছোঁয়ায়ও গভীর মানসিক ধ্বনিতে স্পন্দিত ক’রে। তিনি খেয়াল রাখেন পাঠকের মন ও মননশীল দিকটি।