রাজনীতি মানুষের জীবনের সঙ্গে এত গভীরভাবে যুক্ত যে তাকে কেবল ক্ষমতার কৌশল, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কিংবা দলীয় তর্কের মধ্যে সীমাবদ্ধ করলে তার প্রকৃত তাৎপর্য বোঝা যায় না। রাজনীতি মূলত সেই প্রক্রিয়া, যার মাধ্যমে একটি সমাজ তার ভাগ্য, নীতি, অধিকার, উন্নয়ন এবং ভবিষ্যৎ নির্ধারণ ক’রে দেয়। আর এই রাজনীতির ‘মালিকানা’ বলতে বোঝায়, রাজনীতি কার হাতে থাকবে, কোন দলের হাতে থাকবে, কার স্বার্থে পরিচালিত হবে, এবং কে এর কেন্দ্রবিন্দুতে তার আধিপত্য বজায় রাখবে। আদর্শভাবে রাজনীতির মালিকানা জনগণের হাতে থাকার কথা ছিল, কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায়, রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হ’য়ে ক্ষমতালোভী গোষ্ঠী, দলীয় স্বার্থ, অর্থনৈতিক প্রভাব কিংবা ব্যক্তি-আকাঙ্ক্ষার দখলে চলে যাচ্ছে। আর তখন সেই রাজনীতি জনকল্যাণের বাহন থাকে না; তা হ’য়ে ওঠে স্বার্থসিদ্ধির নিজস্ব হাতিয়ার। তাই ‘রাজনীতির মালিকানা’ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কেবল তত্ত্বের বিষয় নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ, গণতন্ত্রের স্থায়িত্ব এবং নাগরিক জীবনের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয় হ’য়ে দেখা দেয়। রাজনীতির প্রকৃত মালিক জনগণ, এ-কথা একটি সুন্দর স...
মামুনুর রহমান, সমকালীন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় সংবেদনশীল কণ্ঠ। তাঁর লেখায় জীবনের সাধারণ মুহূর্তগুলোও নতুন এক আলোর আভায় ফু’টে ওঠে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কবিতা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়; এটি সেই নীরব ভাষা, যা অন্তরের গভীরে বাস ক’রে, পাঠকের অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে মিশে এক অনন্য প্রতিধ্বনি সৃষ্টি ক’রে। তেমনি তাঁর গদ্য রচনা পাঠককে শুধু ভাবায় না, বরং অনুভব করায়, জীবনের ক্ষুদ্রতম ছোঁয়ায়ও গভীর মানসিক ধ্বনিতে স্পন্দিত ক’রে। তিনি খেয়াল রাখেন পাঠকের মন ও মননশীল দিকটি।